আগামিকাল থেকে ভারতের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করল বাংলাদেশ
দি নিউজ লায়ন; আগামিকাল থেকে ভারতের সঙ্গে স্থলপথে সমস্ত যোগাযোগ বন্ধ করল বাংলাদেশ। করোনার জেরে আন্তর্জাতিক দুনিয়ায় অনেকেই নিজেদের উদ্বেগ প্রকাশ করেছে। সেই সঙ্গে এবার বাংলাদেশও। তাই সড়ক যোগাযোগ সাময়িক বন্ধের কথা ঘোষণা করল বাংলাদেশ। যা মোটামুটি ১৪ দিনের জন্য বলবৎ থাকবে।
এর আগেই ভারতের সঙ্গে আকাশপথে চলাচল বন্ধ করেছে তারা। বাংলাদেশের তরফে জানা গিয়েছে, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। এই ১৪ দিন দুদেশের তরফে যাত্রীদের যাতায়াত বন্ধ থাকলেও পণ্যবাহী যান চলবে।
Post a Comment